1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

আশুলিয়ায় বেতার কেন্দ্রে মিলল যুবকের মাটিচাপা মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে হৃদয় (১৮) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের বাউন্ডারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। হৃদয়কে হত্যার পর কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। হৃদয় গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় হারুনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ কাদামাটি দিয়ে ঢাকা ছিল। ঘটনাস্থল থেকে ফেরা কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। হৃদয় প্রায় ৬ দিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবার দাবি করেছেন। মরদেহ আশুলিয়া থানা এরিয়ায় থাকায় আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :