1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ, কাঁচা মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২২ ডিসেম্বর সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। তিনি জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ এবং আরও ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ উৎপাদনে ব্যবহৃত ২টি গ্যাসের চুলা, ৫টি বড় সিলভারের পাতিল ও ৫০টি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটি জেলার জোড়াছড়ি থানার ধামাইপাড়া এলাকার রুপেন চাকমার ছেলে করুণ বিকাশ চাকমা (২০), চাঁদপুর জেলার মতলব থানার বদুরপুর এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) এবং ঢাকার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার মৃত হাজী তোফাজ্জল হোসেনের ছেলে বাদল ভূঁইয়া (৬১)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে উত্তর গাজিরচট এলাকায় গোপনে একটি কারখানা স্থাপন করে অবৈধভাবে দেশীয় মদ উৎপাদন ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :