1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় পলাতক আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: ১৬ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এটিইউর মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লুৎফুর রহমান (৫৫) জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার আব্দুল ফকিরের ছেলে। পুলিশ সুপার মোহাম্মাদ সানোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার পলাতক আসামি মো. লুৎফর রহমান তাঁর সহযোগীসহ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ও তাঁর ছেলেকে গুরুতর জখম করে। এ সময় আসামিরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় লুৎফরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত কার্যক্রম শেষে ২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করে। বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, জয়পুরহাট চলতি বছরের ২০ জুন লুৎফরসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়াসহ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দেয়। পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর থেকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী লুৎফর দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এটিইউ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :