1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৯ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে নবীনগর থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। এছাড়াও আশুলিয়া থেকে জামগড়া এলাকা পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে।
আমিনুল ইসলাম নামে এক যাত্রী জানান, সকাল ১০ টার দিকে গাবতলী থেকে রংপুরে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে আসে। কিন্তু প্রায় দুই ঘন্টায় আশুলিয়ার শ্রীপুরে এসেছি বলে জানান তিনি। অপর এম এম এন্টারপ্রাইজ নামে বাসের যাত্রী সুমি আক্তার বলেন, বাসের জন্য প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। পরে বাস পেয়েছি কিন্তু দ্বীগুন ভাড়া দিতে হয়েছে। সড়কের নবীনগর থেকে জিরানী পর্যন্ত যেতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে বলে জানান তিনি। মৌমিতা পরিবহনের চালক মোমিনুল ইসলাম বলেন, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে র্দীঘ যানজট। এতে র্দীঘ সময় বসে থাকতে হয়। তবে যাত্রীর চাপ থাকলেও যানজটের কারণে বেশি আয় করা সম্ভব নয় বলে জানান তিনি। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান  বলেন, আমরা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়া সেনা বাহিনীও কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :