1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

আশুলিয়ায় কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দরগার পাড় এলাকার একটি কবরস্থানের ৫টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  ১ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর কঙ্কাল বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার দরগার পাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয়রা জানায়, ওই কবরস্থানে এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। প্রায় দেড় বছর যাবৎ প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি। প্রতি শুক্রবারের ন্যায় আজও আসলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও ৪টি কবর খুড়ে কঙ্কাল চুরি করার বিষয়টি দেখতে পান। পরে ওই নারী স্থানীয়দের খবর দেন।

কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এছাড়া আমরা থানায় এসেছি বিষয়টি অবিহিত করতে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়া বলেন, এই ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি এলাকায় নেই, ফিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নেবো। আশুলিয়া থানার ডিউটি অফিসার সুমন চন্দ্র গাইন বলেন, এ ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :