1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সুজন হাওলাদার (৩৩) নামে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ আগস্ট সোমবার বিকেলে সাভারের আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন হাওলাদার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আমির হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, ৮ আগস্ট শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নিখোঁজ হন সুজন। পরে সোমবার বিকেলে আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের নিচে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :