1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

আশুলিয়ায় ঈদের ঘরমুখী যাত্রী নিয়ে বাস খাদে

  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ঈদে ঘরে ফেরা ৪২ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছে ঘরমুখী মানুষের প্রাণ। ১৯ এপ্রিল বুধবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনের ও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পরে বাসটি। দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রীরা জানান, ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি দ্রুতগতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় ‘ব্রেক ফেইল’ হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটি রেকার দিয়ে উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :