1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

অসহায় হার্ট রোগীর চিকিৎসায় মানবিক সহায়তা দিলেন বিএনপি নেতা খোরশেদ আলম

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: হার্টের জটিল রোগে আক্রান্ত আমজাদ হোসেনের চিকিৎসায় অর্থসহায়তা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।২৭ জুলাই রবিবার সন্ধ্যায় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে আমজাদ হোসেনের চাচীর হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। মোঃ খোরশেদ আলম জানান, আমজাদ হোসেন মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে সাভার পৌরসভার জ্বালেশ্বর এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার স্বজনদের অনুরোধে তিনি দ্রুত তার ওপেন হার্ট সার্জারির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদান শেষে খোরশেদ আলম বলেন, “আমি যতদিন বেঁচে আছি, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব, সাহায্যের হাত বাড়িয়ে যাব।” এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবুসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :