1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

অভিনব উপহার পেলেন শ্রাবন্তী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক: ব্যক্তি জীবনের নানা সিদ্ধান্তের কারণে নেতিবাচক শিরোনামে আসেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ যেন তার নিত্যদিনের সঙ্গী। তবু যাবতীয় নেতিবাচকতাকে দূরে ঠেলে নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। গেল ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।  কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লেখেন, এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো। তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।  বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এ ছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :