1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান হোসেন সাগর (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুলতান হোসেন সাগর সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার মৃত তসলিম উদ্দিনের ছেলে। নিহতের বন্ধু মাহিদুল ইসলাম রিফাত বলেন, সাগরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল মামুন শুভ বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :