1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :

আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ইফতার মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার (১৩তম রোযা) অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: কফিল উদ্দিন। মসজিদের সভাপতি, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, খতিবসহ বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এসময় প্রায় ১ হাজারের অধিক রোজাদার মুসল্লিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কফিলউদ্দিন বলেন, আল্লাহর অশেষ দয়ায় আজ দীর্ঘ ১৭ বচ্ছর পর একসাথে সকলের সাথে ইফতারে অংশগ্রহণ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে একসাথে আমরা ইফতার করতে পারি নাই। আর কোনদিন এই অত্যাচার সন্ত্রাসী দলের কোন জায়গা হবে না এদেশে। জনগণ শান্তিতে বাস করতে চায়। এসময় সকলকে ইফতারের অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই মসজিদটা একসময় আওয়ামী কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছিলো। আজ আমরা এটার উন্নয়ন করেছি। এমন মসজিদ সাভারে আরও হবে। বিএনপি মসজিদ বানায় আর আওয়ামী লীগ ভাঙ্গে বলেও তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ জামায়াত বুঝি না। যে কেউ, যে কোন রাজনীতি করতে পারে। তবে যারা সন্ত্রাস করেছে, অন্যের জমি দখল করেছে তাদের সাথে কোন আপোষ নেই, বিএনপিতেও তাদের কোন জায়গা নেই। মসজিদের সভাপতি আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগের সময় মসজিদটি অবহেলিত অবস্থায় ছিলো। আমরা আজ সকলের ব্যবহার উপযোগী করে তুলেছি। সুন্দর পরিবেশে নামাজ পড়তে পারছে মুসল্লিরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিনবাজারে কেউ কারও ভূমি দখল করেনি। কেউ এ ধরণের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি জনগণের সেবা ও শান্তির রাজনীতি করে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :