1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম

সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনসহ গ্রেফতার ১০

  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভারে দিনে দুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির। সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রায় ১ মাস আগে একই স্থানে চলন্ত শুভযাত্রা পরিবহনে একই কায়দায় ছিনতাই করে তারা।

পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে সাঁড়াসি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারী হলো আকাশ মিয়া (২৮), সাইদুল ইসলাম সজিব (২৮), জুয়েল মিয়া (২০) ও মিরাজ হোসেন (২৫)। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে সাভারের বিভিন্নস্থানে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারী হলো ইব্রাহিম (২৫), সোহানুর রহমান (২৮), রাজু (২০), আসলাম (২৯) ও লিটন (২১)। এছাড়াও অপর এক ঘটনায় ডাকাতির অভিযোগে রহমত নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :