
সংবাদ রিপোর্ট: সাভারে এলাকার উন্নয়নে যুবকদের উদ্যোগে বিজয় রোড় সড়কের উদ্বোধন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার অমরপুরে এ সড়কের উদ্বোধন করা হয় । এসময় হাজী মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম ও বিশেষ অতিথি সাভার পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকতার হোসেন বেপারী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন,‘আমি চাই সাধারণ লোকজনের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে। যেখানে যেখানে এলাকায় সমস্যা রয়েছে আমাকে জানালে,আমি সেই সমস্যা সমাধানের চেষ্ঠা করবো। একই সাথে এলাকার মাদক সেবীদের নিজের অর্থে সুচিকিৎসার কথাও জানান তিনি। এছাড়াও যারা মাদক বিক্রি করেন তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন , কেউ মাদক ব্যবসা পরিচালনা করলে পৌর এলাকার বাহিরে করতে হবে। অন্যথায় তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।
এসময় বিশেষ অতিথি আকতার হোসেন বেপারী বলেন,এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রæতির কথা জানান তিনি। একই সাথে তাকে সাভার পৌর সভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করলে মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতার আশ^াস দেন বিএনপি’র এই নেতা। এসময় আরো উপস্থিত ছিলেন-আরিফুল রহমান (মিলন),মোঃ ছাবেদ মোল্লা, মোঃআফতাব খান মুন্না, মোঃ আলমগীর মোল্লা,শফিুল ইসলাম রনি,দেলোয়ার হোসেন বাদল, মোঃ শামীমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
Leave a Reply