1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সাভারে সেফটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে সেফটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে বিষক্রিয়ায় মোস্তাফিজুর রহমান নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটার দিকে সাভার পৌর এলাকার ৯ নং ওয়ার্ড মধ্যগেন্ডা এলাকার রবিউল ইসলামের বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রবিবার দুপুর ১২ টার দিকে এক কন্টাক্টারের মাধ্যমে ওই বাড়ির সেফটি ট্যাংকের শাটার খুলতে জান মোস্তাফিজুর রহমান নামের এক রাজমিস্ত্রি। পরে তিনি সেফটি ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। কিন্তু স্থানীয়দের ও নিহতের পরিবারের সদস্যদের কথায় সাভার মডেল থানা পুলিশ ময়না তদন্ত ছাড়ায় তার লাশ পরিবারের কাছে দিয়ে দেন। এঘটনায় ওই বাড়িতে নিহতের তথ্য নিতে গেলে এক যুবক নিজেকে যুবদল পরিচয় দিয়ে মুঠো ফোনে বলেন মারা যাওয়ার বিষয়টি মীমাংসা হয়ে গেছে সমস্যা নেই নিউজ করে আর কি করবেন। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই অতল বলেন, স্থানীয়দের ও পরিবারের সম্মতিক্রমে এবং থানার ওসির নির্দেশে ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :