1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে ট্যানারী বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের অবৈধ খাবার তৈরির অভিযোগ 

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে অবৈধ ট্যানারীর বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাদ্য তৈরিতে একটি অসাধু চক্রের বিরুদ্ধে প্রতিবাদ ও থানায় অভিযোগ দিয়েছে স্থানীয়রা। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে সাভার মডেল থানায় অভিযোগ দিয়েছে স্থানীয় ইকবাল হোসেন। এরআগে ২৬ জানুয়ারি রবিবার দুপুরে সাভারের মধুমতি মডেল টাউনের ভেতরে অসাধু ব্যবসায়ীরা ট্যানারী বর্জ্য নিয়ে আসলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। অভিযোগকারী ইকবাল হোসেন বলেন, ট্যানারী বর্জ্য নিয়ে এসে একটি অসাধু চক্র আমার জায়গায় অবৈধ ব্যবসা পরিচালনা করতে আসে। পরে আমি ও স্থানীয়রা এতে বাধা দিয়েছি। ওই অসাধু ব্যবসায়ীরা ট্যানারী বর্জ্য পুড়িয়ে অবৈধভাবে মাছ ও হাঁস-মুরগির খাবার তৈরি করতে এসেছিল। কিন্তু আমি আমার জায়গায় পরিবেশ দূর্ষণ হয় এমন কোনো কাজ করতে দিবো না। সেকারণে আমি তাদের ফিরিয়ে দিয়েছি। কিন্তু আমার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল সদরুল্লাহ, কিতাব আলী ও বক্করের। এরা আমার ক্ষতি করার জন্য সদরুল্লাহসহ বাকীদের ক্ষমতায় ওই অসাধু ব্যবসায়ীরা জমিতে অবৈধ ট্যানারী বর্জ্যের কারখানা করতে এসেছে। পরে আমি পরিবেশ রক্ষায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :