1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সাভারে দুই ছিনতাইকারীকে গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভারে অত্যাধুনিক বার্মিজ চাকুসহ (সুইচ গিয়ার) দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার মডেল থানার একটি দল তাদের সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো-ভোলা জেলার সদর থানার চরমেশ গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ মুকুল হোসেন (১৯) ও রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার শোলাবাড়িয়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ ইমন আলী (২০)। এসময় তাদের কাছে থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।১৫ জানুয়ারি বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশ জানায়, সাভার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুইটি বার্মিজ চাকুসহ মুকুল হোসেন ও ইমন আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :