
সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২২ নভেম্বর শুক্রবার বিকালে সাভার নামা বাজার এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ নাসিরুদ্দিন উকিল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সাভার পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়ার সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাহাদুর, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি মোল্লা, সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ মোল্লাসহ সাভার পৌরসহ সাভার পৌর, থানা ও আশুলিয়া থানা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দ।
Leave a Reply