1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে সাভারের শাহীবাগ এলাকার সুরমা টেক্সটাইল লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে সুরমা টেক্সটাইল নামে ওই কারখানার কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মেহেরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :