1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সাভারে ব্যবসায়ী আসাদউজ্জামান হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে কাঁচামাল ব্যবসায়ী আসাদউজ্জামান (৪৪) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। ২ নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর সাভার মডেল থানায় একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে গত ২৯ অক্টোবর রংপুর থেকে বাসযোগে সাভারে এসে নামতেই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী আসাদউজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা থানার মাদারবাড়িয়া গ্রামের ফজেল সরকার ইমন (১৬), ভোলা সদরের লালমোহন গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (২০), কিশোরগঞ্জ জেলার তাড়াইল সহিনহাটি গ্রামের রুকুন উদ্দিনের ছেলে আলী হোসেন (১৯)। পুলিশ জানায়, ১ নভেম্বর রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসযোগে সাভার বাসস্ট্যান্ডে নেমে যান। পরে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে রুমমেট শহিদুল ইসলামকে সাভার আসার বিষয়টি জানান। সকাল ৬টার দিকে জালেশ্বর নিউ মার্কেট সংলগ্ন ফলের আড়ৎ মেইন লেনের উপরে রক্তাক্ত মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে মাঠে নামে। পুলিশের একটি দল প্রাথমিক তদন্ত শেষে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তিনি আরও বলেন,  ছিনতাইকারীরা মালামাল লুটের সময় বাধা দেওয়ায় তার উপর ছুরিকাঘাত করে। পরে মৃত ভেবে ফেলে রেখে মালামাল নিয়ে চলে যায়। এঘটনায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস ও উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :