1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

আগে দুর্ঘটনা কম হতো: কফিল উদ্দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: ‘আগে এক সময় যখন আমরা ড্রাইভার ছিলাম। তখন সড়কে দুর্ঘটনা কম হতো। আগে ড্রাইভাররা কয়েক বছর ড্রাইভিং শেখার পরে গাড়ি চালাতো আসতো। কিন্তু এখন ড্রাইভাররা কোনো রকম প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালাতে আসে। এখনকার তুলনায় আগে অনেক দুর্ঘটনা কম হয়েছে’- এভাবেই বলছিলেন হানিফ পরিবহনের স্বত্বাধিকারী সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাভারের আমিন বাজারে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আমিও এক সময় ড্রাইভার ছিলাম। কখনো দুর্ঘটনা শিকার হয়নি। তখন গাড়ির টাইমের মধ্যে চালাতে হতো। সাভার থেকে ১০ মিনিট সময়ের মধ্যে গাবতলী আসতে হতো। কিন্তু আমার ছোট ভাই হানিফ দুই বার দুর্ঘটনার শিকার হয়েছে। র্দীঘ দিন সে এ কারণে ভোগান্তিতে ছিল। সে বুঝতে পেরেছে, যে দুর্ঘটনার শিকার হলে যন্ত্রণা অনেক। এসময় কফিল উদ্দিন চালকদের উদ্দেশ্যে বলেন, একটি গাড়ি দুর্ঘটনা ঘটলে শুধু গাড়ির ক্ষতিই হয় না। এরসাথে গাড়ির মালিক, যাত্রীদের পরিবারেরও বড় রকমের ক্ষয়-ক্ষতি হয়। সে কারণে গাড়ির চালকদের সঠিক গতিতে ও তারাহুড়া না করে সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানান। এসময় আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই সাভার শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ,পারভিন আরা বেগম , বদরুল আলম এবং সালাহউদ্দিন খান নঈম, নিরাপদ সড়ক চাই সাভার শাখার সভাপতি ইসমাইল হোসেনসহ শিক্ষক ও কয়েক শতাধিক স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :