1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সাভারের সাত মামলার আসামি ‘মামা জাকির’ গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলাসহ সাত মামলার আসামি সাভারের জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ অক্টোবর শনিবার দিবাগত রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সন্ধায় রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত জাকির হোসেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগ্নে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোয়েন্দা পুলিশ আমাদের কাছে জাকিরকে হস্তান্তর করেছে। তবে এখনো থানায় এসে পৌছাইনি। ২০ অক্টোবর রবিবার গ্রেপ্তারকৃত জাকিরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :