1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

দায়িত্ব নিলেন ঢাকা জেলার নতুন পুলিশ সুপার আহম্মদ মুঈদ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন আহম্মদ মুঈদ। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস দল নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে বরন করে নেয়। আহম্মদ মুঈদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য: আহম্মদ মুঈদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সর্বশেষ ঢাকা পুলিশ অধিদপ্তরে টিআর হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, ঢাকা জেলার সদ্য সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে রাজশাহীর সারদা ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। প্রসঙ্গত: গত ২৭ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :