1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত : বিএনপি-জামায়াতসহ সবাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার মডেল থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। সভায় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা পুলিশের আচারণ ঠিক করে জননিরাপত্তা নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানান।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশে^রা হাবিবা, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, জামায়াত নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ মাষ্টার, এডভোকেট শহিদুল ইসলাম, সাভার মডেল কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদ হোসেন, সাভার মডেল শিক্ষক মো. হোসেন রানা, ঢাকা জেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা কর্মকর্তাদের পাশাপাশি সাভার মডেল থানা এবং ডিবির অফিসার ইনচার্জ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে সবার সহযোগীতা চাওয়া হয়। নেতৃবৃন্দ থানার সব পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান। বৈঠকে কাউকে প্রতিপক্ষ না ভেবে আইনশৃঙ্খলা রক্ষায় সবার একযোগে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। এই সভার পর বিকেলে পুলিশ কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাভার মডেল থানায় যান। এর পর পুলিশ পুনরায় কাজ শুরু করেছে। তবে থানা ভবন আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে পুলিশ এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :