1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সুবল রায় কার হেফাজতে?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার মডেল থানার সামনে থেকে সুবল রায় (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। পুলিশ পরিচয়ে নীল রঙের একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয় বলে তার পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার ৩০ মে বিকেল সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। থানার পাশে নেত্র বিজনেস সেন্টার নামে একটি দোকান রয়েছে সুবল রায়ের। এ ঘটনার পর সুবল রায়কে উদ্ধারে কাজ শুরু করেছে সাভার থানা পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করা হয়েছে। তবে কারা কি কারণে তাকে অপহরণ করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পরিবার ও পুলিশ। অসমর্থিত সূত্রে জানা গেছে, সুবল রায়কে সেলিনা খানমজলিস হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে পিবিআই। উত্তরা অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপহরণের শিকার সুবল রায়ের ভাগ্নে ঝন্টু বলেন, কয়েকবছর ধরে সাভার থানার ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত আছেন সুবল রায়। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানা এলাকায়। স্ত্রী ও দুই মেয়েসহ সাভারের দক্ষিণপাড়ার একটি বাসায় থাকেন।
পাশাপাশি থানার পাশে নেত্র বিজনেস সেন্টার নামে একটি দোকান পরিচালনা করতেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মাস্ক পরিহিত ৪-৫ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। সাভার থানা পুলিশ সূত্র জানায়, সুবল রায় অপহরণের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপহরণ কাজে ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়েছে। কারা কি কারণে তাকে অপহরণ করেছে- সেটি জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :