1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে গাড়িচাপায় নাহিদ মাহমুদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। ৬ মে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :