1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

গেন্ডা স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আলীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে স্কুল মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিদ্যুৎসাহী সমাজ সেবক সালাউদ্দিন খান নঈম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, শিক্ষানুরাগী আসাদুজ্জামান উজ্জল, স্কুলের প্রধান শিক্ষিকা লাকি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিদায়ী প্রধান শিক্ষককে দেয়া হয় মানপত্র, ক্রেস্ট, এবং শুভেচ্ছা উপহার। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ স্কুল মাঠ খেলার উপযোগী করতে মাটি দিয়ে ভরাট এবং পাশ দিয়ে একটি ওয়াকওয়ে নির্মাণ করার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :