1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মোকছেদ আলীর ছেলে রুবেল পারভেজ ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান। এ ছাড়াও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান এক বাইক আরোহী। এসময় আহত হয়েছেন বাইকে থাকা অপর এক আরোহী। জানা যায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী দুটি বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌঁছে সড়কে দাঁড়িয়ে থানা তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরও দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন মোটরসাইকেলে থাকা অপর আরোহী। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, মরদেহগুলো উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। এছাড়া সেলফি পরিবহনের বাস জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :