1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সাভারে দাড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ২৮ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আলমনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসে ফোন করে বাসে অগ্নিসংযোগের বিষয়টি জানায় স্থানীয়রা। পরে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রাতে হেমায়েতপুর এলাকায় দাড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :