1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে বংশী নদীসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট: মৎস্য সপ্তাহ উপলক্ষে সাভারের বংশী নদীসহ উন্মুক্ত জলাশয় ও বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে দেড়শ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি প্রাতিষ্ঠানিক পুকুরে রুই, কাতল, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় ঢাকা জেলা মৎস কর্মকর্তা, বিএম মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমিসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :