1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মো. আরিফ মিয়া ঢাকা জেলার বাসিন্দা। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। ১৪ আগস্ট সোমবার বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, রবিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৪০ পিস ইয়াবাসহ আরিফ মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক আরিফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :