1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

অধর চন্দ্রের সহকারী প্রধান শিক্ষক ফিরোজীর অশ্রুসিক্ত বিদায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

সংবাদ রিপোর্ট : সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজী চাকরি থেকে অবসর নিয়েছেন। ১০ জুলাই সোমবার বিদায় উপলক্ষে স্কুলে ছিল বিদায় সংবর্ধনার আয়োজন। মানপত্র, শুভেচ্ছা উপহার এবং আবেগঘন বক্তৃতায় এবং সহকর্মী ও শিক্ষার্থীদের ভালবাসায় আবেগ আপ্লুত হন ফিরোজী। কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক আলী, সিনিয়র শিক্ষক কামরুন্নাহার, ফয়জুল মনির সিদ্দিকী, গোলাম মোস্তফা, ড. রশিদুল ইসলাম সাগর, আব্দুল কাইয়ুম, শহীদুল ইসলাম প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।


ইংরেজীর শিক্ষক হিসেবে সুখ্যাতি পাওয়া ফিরোজী বিদায় সংবর্ধনার পর অশ্রুসিক্ত প্রতিক্রিয়ায় বলেন, ত্রুটিহীন আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ রাজকীয় বিদায় সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে সোমবার আমার শেষ কর্মদিবস উদযাপিত হয়, যা আমার কল্পনাকেও হার মানিয়েছে। এক কথায়- অপূর্ব, অভূতপূর্ব! শিক্ষক-শিক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়ী সম্ভাষণ, আমার আগামী দিনের মঙ্গল কামনায় উচ্ছ্বসিত আবেগীয় অভিব্যক্তি এবং নানাবিধ উপহার উপঢৌকনের স্তূপে নিজেকে হারিয়ে ফেলার মতো ছিল দিনটি। সকল আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীদের অঙ্গন ত্যাগের পরে শিক্ষক মিলনায়তনে আবেগতাড়িত বক্তব্য, মিষ্টিমুখ, আবারো উপহার-সামগ্রী প্রদান, ফুলেল শুভেচ্ছা এবং সুসজ্জিত গাড়িতে উঠিয়ে স্কাউটদের দিয়ে গেট পর্যন্ত এস্কট দিয়ে আমাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সামগ্রিক আয়োজনের জন্য আমি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দিনটি আমার মানসপটে ধ্রুব তারার মতো চির ভাস্বর, চির অম্লান থাকবে। এই আনুষ্ঠানিকতার অগ্রভাগে সক্রিয় ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের অন্তরের অন্তস্থল থেকে বিমোহিত কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :