1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

আশুলিয়ায় ১৩ জন ডেঙ্গু রোগী আইসিইউতে ভর্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৩ জন। বেসরকারি চিকিৎসা কেন্দ্র আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন অর রশিদ জানান, প্রতি বছর ডেঙ্গু মৌসুমে গড়ে ৮ থেকে ১০ রোগী ভর্তি হলেও এ বছর জুন-জুলাই মাসে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত আব্দুর রহমান জানান, ঈদের আগের দিন হতে প্রথমে জ্বর, পরে বমি ও পেট ফাঁপা শুরু হলে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক ডা. জয় ভট্টাচার্য জানান, ঈদের পর হতে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ রোগী ভর্তি হলেও এদের অধিকাংশ ডেঙ্গুতে আক্রান্ত। নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রক্তের প্লাটিমা দেড় লাখ থেকে ৫০ হাজারের নিচে পাওয়া যাচ্ছে। এমন রোগীদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঈদের পর দিন ৩০ জুন হাসপাতালে ৫০ রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হন। বর্তমানে ১৩ রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :