1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

সাভারে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণ করায় দুই ব্যক্তিকে সাত লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। ৮ জুন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের ছায়াবীথি এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক। এ সময় জরিমানা করা দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, ওই এলাকায় সামসুল হক, গোলাম মাওলা ও আব্দুর রহমান নামের তিন ব্যক্তি রাজউকের নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছিলেন। পরে আজ অভিযান পরিচালনা করে সামসুল হকের নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। এ ছাড়া গোলাম মাওলার নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে ৫ লাখ টাকা ও আব্দুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/২ এর অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম, শেখ ইমারত, পরিদর্শক আতিফ হোসেন ইমনসহ রাজউক কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :