1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

আশুলিয়ার তুহিনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। ১৬ মে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. রেজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এমন সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, ‘তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তা পরিসমাপ্ত করা হয়েছে।’ আওয়ামী লীগ নেতা ফারুক হাসান তুহিনের বিরুদ্ধে আনীত এই অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক কমলেশ মন্ডল। এবিষয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, ‘আমি দেশের আইন-আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তবে অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানী হয়। এরপরও আমি দুদক ও আইনের প্রতি আস্থাশীল ছিলাম। অবশেষে অভিযোগটি আজ মিথ্যা প্রমাণ হল।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :