1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার নিয়োগে অনিয়মের সুযোগ নেই: মহাপরিচালক মেলা নিয়ে প্রশ্ন, বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন তিনি। কিন্তু সম্প্রতি তার বাসা থেকে সেই অ্যাওয়ার্ড চুরি হয়েছে বলে জানান। ইতোমধ্যে গুলশান থানায় এ বিষয়ে অভিযোগও করেছেন এ কণ্ঠশিল্পী। ন্যানসি বলেন, ‘ঈদের কয়েকদিন আগেই বাসায় সব কিছু গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে এটি নিয়ে গেছে। ঈদের কিছুদিন আগেই আমার বাসার তাহমিনা নামের কাজের মহিলাটি একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় মিনা নামের আরো একটি মেয়ে আছে আমার ছোট মেয়েকে দেখার জন্য। যে মহিলাটি চলে গেছে সে আর মিনা দুজনেই বোন। গুলশান থানার পুলিশকে বিষয়টি জানানোর পর তারা মিনার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে।তিনি আরো বলেন, পরে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনো এটি নিয়ে তালবাহানা করছে। এ বিষয়ে গুলশান থানা এসআই অনিন্দ বলেন, আমাদেরকেও চুরি হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :