1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা

সাভারে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের রাজফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৯ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এর গোলাম মোস্তফার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসময় জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই আমিনুল ইসলাম। পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রমজান মাসেও এই মাদক কারবারি থেমে নেই। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :