1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

আশুলিয়া পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধস, আহত ১৬ 

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। ১০ মার্চ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাইরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছিল। তারা ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ঢালাইয়ের সেন্টারিং-এ কোনো ভুল ছিল। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই। সবাইকে তারা পেয়েছেন বলে জানিয়েছেন। আশুলিয়ার বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বর্তমানে ভবনটির কাজ বন্ধ করে আনসার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক সাদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :