1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রাজমিস্ত্রি

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাাভারে স্ত্রী সন্তানের সামনেই ছুরিকাঘাত করে সোহেল মিয়া (২৮) নামের এক যুবক হত্যা করেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকার রাঙ্গাবন নার্সারীর সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তিনি সাভারের মজিদপুর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানায়, সোহেল মিয়া স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে দূরপাল্লার বাসযোগে আজ ভোরে সাভারের রাঙ্গাবন নার্সারীর সামনে এসে নামেন। এসময় ছিনতাইকারীরা সোহেলকে ধরে তার কাছে থানা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় সোহেল বাঁধা দিলে স্ত্রী সন্তানের সামনেই তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে ছিনতাইতারীরা। এঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সোহেল। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে ছিনতাইকারী ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :