1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ১০৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক

  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া এলাকা থেকে ১০৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব)। আটক মাদক কারবারিরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (২৮) ও মো. জিয়াউর রহমান (২৯)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল কিনে এনে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার মাদকের ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :