1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

পবিত্র শবে মিরাজ ১৯ ফেব্রুয়ারি

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

সংবাদ ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে হিজরি পবিত্র এই মাসটি গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে। ২৩ জানুয়ারি সোমবার এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ২৩ জানুয়ারি সোমবার বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :