1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

জাতীয় স্মৃতিসৌধের লেকে পথশিশুর মরদেহ

  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনের ভেতরের একটি লেক থেকে নিরব নামের ছয় বছরের এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।প্রতক্ষ্যদর্শী সূত্রে পুলিশ জানায়, ১৪ জানুয়ারি শনিবার বিকেলের কোনো এক সময় নিরব নামের ছিন্নমূল ওই শিশুটি স্মৃতিসৌধের লেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে মরদেহ এখানেই আছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটি ছিন্নমূল ছিল। এখন পর্যন্ত তার কোনো অভিভাবককে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :