1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে ভুয়া এসআই গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে পরিবহনে চাঁদাবাজির সময় কামরুল নামের এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে চাঁদাবাজির কাজের ব্যবহৃত রিকুইজিশন ফরমসহ নগদ টাকা জব্দ করা হয়। ১৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে ১৭ ডিসেম্বর শনিবার রাতে সাভারের আমিনবাজার এন.আর সিএনজি ফ্লিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুলের আসল নাম বাচ্চু মিয়া ( ৬২)। সে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দাতপুর গ্রামের মৃত শামসুল হক মিয়ার ছেলে। বর্তমানে ঢাকার উত্তরা এলাকায় থাকতেন বলে জানা যায়। সে পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসআই। পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাভারের আমিনবাজার এন.আর সিএনজি ফ্লিলিং স্টেশন এলাকায় কামরুল নামের এক ভুয়া এসআই পরিবহনে চাঁদাবাজি করছে। পরে অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে কামরুল নামের ওই ভুয়া এসআইকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে চাঁদাবাজির কাজের ব্যবহৃত রিকুইজিশন ফরম সহ নগদ টাকা জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পুলিশের এএসআই ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তার আসল নাম বাচ্চু মিয়া। এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চাঁদাবাজি অভিযোগে আটক ভুয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :