1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: ‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ এ স্লোগানে সাভারে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার দুপুরে সাভারের আড়াপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে কারিতাস উদ্যম প্রকল্প নেটওয়ার্ক ফোরাম। মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ জীবন-যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাজারে ১০ শতাংশ খাদ্য মানসম্পন্ন নয়। ভেজাল খাদ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। মানববন্ধনে অংশগ্রহণ করেন- সাভার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের অ্যাডুকেটর সুমন জন রোজারিও, আগষ্টি মিন্টু হালদার, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গ্রামীন শিক্ষা, বিওয়াইএফসি, সিডিডি, সূর্যের হাসি ক্লিনিক, ব্যবসায়ী, টিআইভি, সীমা হাসপাতাল, সাভার মডেল স্কুল, সাভার রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, সিটি স্কুল, সাভার নিউ মডেল স্কুল, সাভার আদর্শ স্কুল, অক্সফোর্ড স্কুল শিক্ষক, স্থানীয় সমাজ সেবক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :