1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন

সাভারে জামায়াত বিএনপি’র সমাবেশের প্রতিবাদে বিক্ষোভের প্রস্তুতি

  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে আগামী ১০ই ডিসেম্বর জামাত বিএনপির সভাকে লক্ষ্য করে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।  ৪ ডিসেম্বর রবিবার বিকেলে, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে, জয়নাবাড়ি ঈদগার মাঠে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। এ সময় বক্তারা আগামী ১০ই ডিসেম্বর জামায়েত বিএনপি’র সভার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তারই প্রতিবাদে সাভারে যুবলীগকে সোচ্চার ও আগামী ১০ই ডিসেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এ সময় জামাত বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান বক্তারা। প্রস্তুতি সভা চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতা কর্মী। প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :