1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: রূপগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর শনিবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে ২ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- তারাব পৌরসভার বরপা এলাকার মতি ভূঁইয়ার ছেলে আরিফ ও একই এলাকার রমি ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া। পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ডাকাত দলের সদস্যরা ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি রামদা ও চাপাতিসহ আরিফ ও রনিকে গ্রেফতার করা হয়। অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন তারা পেশাদার ডাকাত দলের সদস্য।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, গ্রেফতার দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :