1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

 

সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ১৮ লাখ মূল্যের ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। এর আগে ১৯ অক্টোবর রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল উদ্দীন মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মারদকের ব্যবসা করছিলেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার ডিবির উপপরিদর্শক (এসআই) জহির।

এসময় জালাল উদ্দীনের বাড়ি থেকে তাকে করলে তিনি খাটের নিচ থেকে ৬ হাজার ইয়াবার চালান বের করে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার জালাল উদ্দীন বলেন, আমি যদি এবার ভালভাবে বের হয়ে আসি তাহলে আমি আর কোন দিন এই ব্যবসা করবো না। আমি আমার স্ত্রী সন্তানের সাথে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি আর এই ব্যবসা করবো না। এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :