1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রকাশ্যে শাকিব-বুবলীর সন্তানের ছবি

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই অভিনেত্রী শবনম বুবলী যেন মহা শক্তিশালী চুম্বক হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যত হইচই সব তাকে নিয়ে। এবার আলোচনার পালে হাওয়া দিতে প্রকাশ পেল তার সন্তানের ছবি। বেবি বাম্পের ছবি প্রকাশের পর সংবাদকর্মীদের বুবলী জানিয়েছিলেন তিনি সব খুলে বলবেন। কিন্তু তার আগেই শাকিব-বুবলীর একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমের কাছে তুলে ধরল সব। তারা জানিয়েছে, গুঞ্জনটি সত্য। বুবলীর সন্তান শেহজাদ খানের পিতা শাকিব। তাদের মাধ্যমেই প্রকাশ পেল বাবা-মায়ের সঙ্গে আড়াই বছরের শেহজাদের কয়েকটি স্থিরচিত্র।

sakib

একটি ছবিতে শেহজাদ খানকে কোলে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন হাস্যোজ্জল বুবলী। অন্য ছবিতে বাবা শাকিবের সঙ্গে দেখা যাচ্ছে ছোট শেহজাদকে। জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ শাকিবের ঔরসজাত সন্তানের জন্ম দেন বুবলী।

bir

তবে এ বিষয়ে এখনও নীরব রয়েছেন শাকিব ও বুবলী। তবে তাদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন আজই নীরবতা ভাঙ্গতে পারেন তারা। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা জানাতে পারেন। তবে সেজন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সবাইকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :