1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবকের কারাদণ্ড সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

সাভারে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের হেমায়েতপুর ও মুন্সিগঞ্জ থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ। এ সময় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। এর আগে, ১৭ সেপ্টেম্বর শনিবার রাতে সাভারের ভরারী এলাকা থেকে দুইজন ও মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। গ্রেফতাররা হলেন- সাভারের জোরপুল নতুনপাড়া এলাকার মো. সবুজ, সাভারের ভরারী বটতলা এলাকার মো. বাদশা ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার খাসিপাড়া এলাকার ইকবাল হোসেন। এসআই জাহিদুল ইসলাম জানান, গত ১৪ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি নিয়ে একটি অভিযোগ করলে সেই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শনিবার রাতে সাভারের ভারারী এলাকা থেকে সবুজ ও বাদশাকে এবং তাদের দেওয়া তথ্য মতে মুন্সিগঞ্জের সিরাজদীখান থেকে ইকবালকে আটক করা হয়। তিনি বলেন, সবুজ ও বাদশা হলো মোটরসাইকেল চোর। আর ইকবাল চোরাই মাল কেনা-বেচা করে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :