1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন নাসির, বিনা প্রতিদ্বন্দ্বিতায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি ছাড়া কোনো প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বকি। বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। তাই এ পদে তিনিই একমাত্র প্রার্থী। সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডে ১৭ নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এই পদে মোট ১৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এছাড়া ১৩ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এ পদে ৬৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো। শুকুর মাহমুদ জানান, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই, ২৫ সেপ্টেম্বর প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ কার্যক্রম সিলেট জেলা পরিষদ নির্বাচনী রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :