1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ইয়ামিন হত্যা মামলা: পলাতক ১৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আশুলিয়ায় দুই অবৈধ কারখানা সিলগালা ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা

সাভারে মহাসড়কের ফুটপাত দলমুক্ত অভিযান

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দলমুক্ত অভিযান পরিচালনা করেছেন সাভার মডেল থানা পুলিশ। এসময় কয়েক শতাধীক অবৈধ স্থাপনা ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রাজালাখ ফার্মের মডেল মসজিদ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত দেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম। পথচারীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে যানযট নিরসনে দুই লেন থেকে চার লেনে রাস্তা উন্নীত করা হয়েছে। তবে এক শ্রেণীর ব্যক্তিরা সড়কের পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাত বসিয়ে রাস্তা দখল করে রাখচ্ছিল।এর ফলে সড়কে যানযট ও সড়কে ভোগান্তির শিকার হচ্ছিল সাধারণ মানুষ। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।সড়কের দু’ পাশে অবৈধভাবে স্থাপিত স্থাপনা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। এতে করে সড়কে যাত্রীদের ভোগান্তি কমবে । সেই সাধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :